উত্তরকোণ

আদমদীঘিতে বৃক্ষ রোপন-গাছের চারা বিতরন কর্মসূচীর উদ্ধোধন

আদমদীঘিতে বৃক্ষ রোপন-গাছের চারা বিতরন কর্মসূচীর উদ্ধোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন” কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার (১৩ জুন) বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর আয়োজনে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরন উদ্ধোধন করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উপজেলা চত্বরে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এমরান আলী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আবু মোত্তালেব, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, যুবদল নেতা শাহ রিয়ন সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

শেয়ার: