সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক রুকনুজ্জামান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি যানজট নিরসন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, বাজার নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা সহ সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, সোনাহাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ বাবুল আকতার, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, আনসার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উত্তরকোণ
ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের উপর গুরুত্বরপ

