দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ৩দিন ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ স্কুলের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১১জুন বৃহস্পতিবার দুপুরে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা দুপ্রকের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনছুর রহমান খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম কুমার দাস ও সদস্য আজিজুল হকের যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক মাহফুজ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুপ্রকের সহসভাপতি সহকারী অধ্যাপক আবুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা দুপ্রকের সদস্য আনোয়ারুল আজাদ লিটন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতার বিচারক উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী, ভাইস প্রিন্সিপাল মনোয়ারা খাতুন, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, আব্দুস সালাম, উপজেলা দুপ্রকের সদস্য সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মমতাজ মহল প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় রানার্স আপ মনোনীত হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ স্কুলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

