সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইন করা হয়েছে। রাতেই বিজিবি ও স্থানীয়দের বাঁধার মুখে সেসব নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ। অপর একজন ব্যক্তিকে বকবান্দা সীমান্ত দিয়ে পুশইন চেষ্টা করলে মাইকিং করে তাকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানায় বিজিবি।
ভারতীয় বিএসএফের পুশইনের এমন অপতৎপরতায় রাতভর এলাকাবাসীদের সাথে নিয়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তের বাসিন্দা রুহুল আমিন, “রাতের বেলা হঠাৎ বিএসএফ’র ৮জন ব্যক্তিকে জড়ো করে এবং সুযোগ বুঝে বাংলাদেশ-ভারত শূন্যরেখায় ঠেলে দেয়। পরে আমরানবিজিবিকে সাথে নিযে প্রতিরোধ গড়ে তুলি। এলাকাবাসী হৈহুল্লোর এবং বাঁধার মুখে তাঁদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমরা প্রতিদিন বিজিবির সাথে যৌথভাবে সীমান্তে টহল দিচ্ছি।” কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
উত্তরকোণ
রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইনের চেষ্টায় বিজিবি-স্থানীয়দের রাতভর বাঁধায় পিছু হটলো বিএসএফ

