আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ জুন, শনিবার সকালে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৪০০ পিচ ইয়াবা সহ মিন্টু প্রামানিক (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। জানাযায়, শনিবার সকাল গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহার হবির মোড় জেলা ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে চট্টগ্রাম থেকে নওগাঁ গামী হানিফ এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয় বাস যাত্রী মিন্টু প্রামানিককে ৪০০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে। মিন্টু প্রামানিক আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এঘটনায় সান্তাহার মাদকদ্রব্য সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বাদী হয় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারী মিন্টু প্রামানিককে পুলিশ স্কট পার্টির মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।
উত্তরকোণ
আদমদীঘিতে ৪শ পিচ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

