উত্তরকোণ

বগুড়া জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ শুক্রবার বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত ৫ ডাকাত গ্রেফতার। এ সময় ১টি মোটর সাইকেল, ১টি বাটন মোবাইল ফোন, নগদ সাড়ে ৫ হাজার টাকা, ৭.৫ আনা স্বর্ণালংকার ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়। গত ১২ মে রাত ২ টার দিকে নন্দীগ্রাম থানার বীরপলি (ফকির পাড়া) মোঃ রশিদুল আলম এর বাসায় ৮ থেকে ১০ জন ডাকাত প্রবেশ করে ১ টি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন, নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।  জেলা গোয়েন্দা শাখা, বগুড়া(ডিবির)একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার কাহালু, দুপচাঁচিয়া ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত দুপচাঁচিয়া থানার তালোড়া এলাকার হাফিজার রহমানের ছেলে মোঃ আসলাম সাকিদার (২৭), তালোড়া (ভেলুরচক) এলাকার মৃত কমর কমের উদ্দিনের ছেলে মোঃ জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬), শিবগঞ্জ থানার রহবল পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে মোঃ সাইদুর মন্ডল ওরফে মগা (৩৬) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে লুণ্ঠিত ১টি মোটরসাইকেল, ১টি বাটন মোবাইল ফোন ও নগদ সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ আসলাম সাকিদার এর বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি মামলা। মোঃ জিয়ারুল ইসলাম জিয়াউর রহমানের বিরুদ্ধে ১টি মামলা, মোঃ সাইদুর মন্ডল (ওরফে) মগার বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মামলা, ও মোঃ জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ইতিপূর্বে ১০টি মামলা আদালতে বিচারাধীন আছে।
প্রকাশ থাকে যে, অত্র ডাকাতির ঘটনার সাথে জড়িত ও পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা ও মালামাল উদ্ধার অভিযান চলমান আছে।

শেয়ার: