নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত ৫ জুন (শুক্রবার) সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব মজিবর রহমান সুপার মার্কেটে উক্ত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি শরিফুল ইসলাম এক জরুরী সভা আহবান করেন। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টামন্ডলীর ৩ সিনিয়র সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টামন্দলীর সদস্যরা হলেন আলহাজ্ব শাবান আলী, এ,কে,এম ফজলুল হক কাশেম এবং আনোয়ারুল ইসলাম।
উল্লেখ্য, ২০০৪ সালে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে, যার রেজিষ্ট্রেশন নং রাজঃ ২৪৭৬। সংগঠনটি আজও শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবীতে নন্দীগ্রাম উপজেলায় কার্যকর ভূমিকা পালন করে চলছে।
উত্তরকোণ
নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা

