উত্তরকোণ

বগুড়ার শেরপুরে প্রতিবেশীর জমি দখল করে পুকুর খনন।। থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে প্রতিবেশীর জমি দখল করে পুকুর খনন।। থানায় অভিযোগ

শহিদুল ইসলাম শাওন, শেরপুর( বগুড়) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রতিবেশী আসাদুল ইসলামের লিচু বাগানের জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মো: রশিদ হোসেন ওরফে সাও রশিদ কে বিবাদী করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর গ্রামের আব্দুর রশিদ ওরফে সাও রশিদ প্রতিবেশীর জমি দখল করে ভেকু মেশিন বসিয়ে এ খনন কাজ চালাচ্ছে। এতে প্রতিবেশীর জমি আগত বর্ষা মৌসুমী ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মোমিনপুর গ্রামে প্রায় ৪ বিঘা জমিতে লিচু বাগান করে আসাদুল ইসলাম । এর পাশেই আব্দুর রশিদ ১৫- ২০ ফুট গভীর করে বিশাল এক পুকুর খনন করছে। ০৫ মে ( শুক্রবার) দুপুরে এ পুকুর খনন কাজে বাধা দিতে গেলে আব্দুর রশিদ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী আসাদুল ইসলামের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্র চাকু হাতে নিয়ে আঘাত করার জন্য তেড়ে আসে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এ ব্যাপারে প্রতিবেশী মাসুদ রানা জানায়,এভাবে গভীর করে পুকুর খনন করা ঠিক না। তাকে বাধা দিতে গেলে মারমুখী আচরণ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস,এম মইনুদ্দিন জানান,অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার: