স্টাফ রিপোর্টারঃ একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) বগুড়া শহরের সাতমাথা দই পট্টিতে অবস্থিত শেরপুর দই ঘরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফাঙ্গাসযুক্ত দই সংরক্ষণ ও বিক্রির প্রস্তুতি এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। এ সময় ফাঙ্গাসযুক্ত দই জব্দ করে ধ্বংস করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মো. মেহেদী হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মোহাম্মদ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া। উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া। জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
উত্তরকোণ
বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

