উত্তরকোণ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

কুড়িগ্রাম।।  কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়| সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ| সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, রোগীদের সেবার মান বৃদ্ধি, চিকিৎসক ও জনবল সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| পাশাপাশি হাসপাতালের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়| সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিসর্গ চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা| এ সময় বক্তারা বলেন, জেলার একমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে| রোগীরা যাতে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়| সভা শেষে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়|

শেয়ার: