বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। ১জুন সোমবার ১১টায় সড়কের কার্পেটিং কাজের উদ্ধোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম খান,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, উপ-সহকারী প্রকৌশলী রোখসানা পারভীন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ঠিকাদারী প্রতিষ্ঠান জ্যাপ এন্টার প্রাইজের মোঃ শামীমউল্লাহ। প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে এ সড়কের কাজ চলছে।
উত্তরকোণ
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

