দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ‘আগামীর তালোড়া’ শীর্ষক মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯মে শুক্রবার বিকালে তালোড়া কে জেড জেড ইন্টারন্যাশনাল স্কুল হলরুমে সংসদের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন মুন্সি সেলিম এর সভাপতিত্বে ও কবি সিকতা কাজল এবং সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার, প্রফেসর ড. আজম আলী খান, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়ার ব্যুরো প্রধান মহসীন আলী রাজু, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মনোয়ারুল করিম তালুকদার, শহীদ লিটন স্মৃতি সংসদের সভাপতি আল মুত্তাকিন মুরাদ,নাগর গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসিনুর হাসান দিপু, প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সংসদের সদস্য শায়লা সিদ্দিকী সুমী প্রমুখ। এ সময় সংসদের সদস্য হারুন, দিনেশ চন্দ্র শীল, শান্তনা রায় মুন্নি, আরাফাত হোসেন, হাবিব হাসান, আহসান হাবীব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের জন্য নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে শিশু শিল্পী শ্রেয়া ঘোষ সংগীত পরিবেশন করেন।
উত্তরকোণ
তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

