উত্তরকোণ

দুপচাঁচিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

দুপচাঁচিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ মে শনিবার সকালে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে নেতাকর্মী ও সমর্থকরা কালো ব্যাজ ধারণ করে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সন্ধ্যায় দুপচাঁচিয়া মডেল মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সহ-সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা রাবু খান ও বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহিলা নেত্রী আসফিয়া হায়াত সিলভা, নাসরিন সুলতানা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার: