কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সন্ধ্যায় বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের শিকড় গ্রামের আগুনে পুড়ে মারা যাওয়া মা ও মেয়ের পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৩৯ বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এছাড়াও কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ হতে ঐ পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়ত প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
কাহালুর নারহট্র’র শিকড় গ্রামের আগুনে পুড়ে মারা যাওয়া মা ও মেয়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন ও ইউএনও মলিহা খানম

