মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩০শে মে শনিবার বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী’তে উদযাপন কমিটির আয়োজনে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে দুঃস্হদের মাঝে আর্থিক সহায়তা ও চাউল বিতরণ শেষে জিয়া মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এরপর দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মাহফুজার রহমান ফারুক, অধ্যক্ষ আব্দুল বারী, শাহীন সরকার, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজাউদ্দীন সুজা, ইউনিয়ন যুবদলের আবরক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল সহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন প্রচার নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল হক।


