উত্তরকোণ

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকীতে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, মাংস বিতরণ, খাবার বিতরণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকীতে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, মাংস বিতরণ, খাবার বিতরণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচী পালিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির আয়োজনে কর্মসূচী মধ্যে ছিলো নবাববাড়ী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টাওে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, দুপুর ১২টার দিকে গরিব ও দুস্থদের কোরবানির মাংস বিতরণ, বাদ যোহর খাবার বিতরণ, বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা। শনিবার (৩০ মে) সকাল থেকে দিনব্যাপী উক্ত কর্মসূচি পালন করা হয়। সকাল ৮টায় নবাববাড়ী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টাওে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। জেলা বিএনপির আয়োজনে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়ার সহযোগিতায় ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা এমপি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবসেবামূলক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ফজলুল বারী তালুকদার বেলাল, এড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু,মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৈহিদুল ইসলাম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বগুড়া বিএমএ র আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডাঃ এম এ ওয়াহেদ, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সাবেক সেক্রেটারি ডাঃ মোঃ ইউনুছ আলী, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওয়াদুদুল হক তরফদার, জেলা সিভিল সার্জন ডা: খুরশীদ আলম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, ড্যাব নেতা ডাঃ রাসেল, ডাঃ রাব্বী, ডাঃ আলিম, ডাডাঃ লায়েল, ডাঃ মুনছুর, ডাঃ জামাল ই রাব্বি, ডাঃ রনজন, ডাঃ মুরাদ, ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ রেজা, ডাঃ দীপ, ডাঃ রাব্বি, ডাঃ শাহ আলী সিভিল সার্জন ডাঃ খুরশীদ আলম ডাঃ কাউয়ুম, ডাঃ রোকন, ডাঃ সালেক ডাঃ শাহীন, ডাঃ আজাদ, ডাঃ নয়ন। সার্বিক তত্বাবধানে ছিলেন শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল বগুড়ার পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমুখ।

 

শেয়ার: