উত্তরকোণ

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দিপুকে ফুলেল শুভেচ্ছা

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দিপুকে ফুলেল শুভেচ্ছা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাসিনুর হাসান শাহ দিপুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ২৫মে সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয়ের পক্ষে সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অভিভাবক সদস্য মোমিন আলী খাঁন, শিক্ষক প্রতিনিধি সদস্য একেএম আব্দুল মাহাবুব রিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সামছুল ইসলাম টুটুল সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৭মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান এ এডহক কমিটি অনুমোদন করেছেন। প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১৭মে থেকে ছয় মাসের জন্য ৬৪বিধি মোতাবেক এ এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে হাসিনুর হাসান শাহ দিপুকে সভাপতি(রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত), মোমিন আলী খাঁন অবিভাবক সদস্য(উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), একেএম আব্দুল মাহাবুব রিন্টু শিক্ষক প্রতিনিধি সদস্য(জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুলকে(পদাধিতারবলে) সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

শেয়ার: