1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯ বার প্রদশিত হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বগুড়া মহানগরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেয়া হবে। একই সাথে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া নগরবাসীর সেবার লক্ষ্যে বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। তিনি রবিবার (২৪ মে) বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা হবে, তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বগুড়া পানি সরবরাহ ও পয়ঃন্কিাশন কর্তৃপক্ষ ( ওয়াসা) গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) ও নগরবাসীর নিরাপত্তার জন্য মেট্রোপলিটন পুলিশ, তিলোত্তমা বগুড়া গড়তে মাটিডালী-থেকে বনানী পর্যন্ত এসি বাস, তিনটা রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ ও ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করেছে। এসব প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তিনি জানান। সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সংরক্ষিত মহিলা আসনের এমপি সুরাইয়া জেরিন রনি বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, ডিডিএলজি রাজিয়া সুলতানা এবং জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরে তিনি দু:স্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ও সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies