1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সাতজন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত সাতজনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার বড় জিনইর গ্রামের দুলাল ফকিরের ছেলে অন্তর ইসলাম (২২), ছাতিয়ানগ্রামের ইসবপুরের হরিলাল পাহানের ছেলে সনজিত পাহান (৩০), মৃত বলাই পাহানের ছেলে সুরেশ পাহান (২১), উপেন পাহানের ছেলে রনজিত পাহান (২৮), নওগাঁর বদলগাছীর দুধুকুড়ি গ্রামের তবিজ মণ্ডলের ছেলে হোসেন আলী (২৫), বাবুর ছেলে চয়ন (২৭) ও সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে বাপ্পা (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার বিকেলে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সাত কারবারিকে গ্রেপ্তারসহ ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এরপর ভ্রাম্যমান আদালত অন্তরকে ৬ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সনজিত, সুরেশ, রনজিত ও বাপ্পাকে ১০ দিন জেল ও ৫০০ টাকা করে জরিমানা এবং হোসেন আলী ও চয়নকে ৩ দিন জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে। ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামত ধংস করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies