1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় গবাদি প্রাণীর জীবন রক্ষায় বিনামূল্যে ল্যাম্পি রোগের ভ্যাকসিন প্রদান

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮ বার প্রদশিত হয়েছে

বগুড়ার কাহালু উপজেলায় প্রান্তিক খামারিদের গবাদি প্রাণীর জীবন রক্ষায় ও প্রাণিসম্পদ সুরক্ষায় বিনামূল্যে ল্যাম্পি রোগের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইনান্স এর আয়োজনে ও ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় শনিবার ২৩ মে  দিনব্যাপী এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে ৭৫ জন প্রান্তিক খামারির মোট ১২৫টি গবাদি প্রাণীর দেহে সম্পূর্ণ বিনামূল্যে ল্যাম্পি রোগের ভ্যাকসিন প্রদান করা হয়।
বর্ষা মৌসুমের শুরুতে গবাদি প্রাণীর মরণব্যাধি ল্যাম্পি রোগের প্রাদুর্ভাব ঠেকাতে গ্রামীণ খামারীদের বড় ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষা করতেই ব্রাক এই জরুরি স্বাস্থ্যসেবা মূলক ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল মালেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন ল্যাম্পি গবাদী প্রাণীর একটি মারাত্মক ছোঁয়াছে রোগ। সঠিক সময়ে এই ভ্যাকসিন দেয়ার ফলে এলাকার শত শত পশুপাখি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তিনি খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন ও খামার ব্যবস্থাপনার নানামুখী পরামর্শ প্রদান করেন।
উপস্থিত ছিলেন ব্র্যাকের নর্থ ওয়েস্ট ডিভিশনের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মোঃ আব্দুল বারিক
এলাকাব্যাস্থাপক মোঃ লুৎফর রহমান, বি ডি ইউ মোঃ মোস্তাকিম খন্দকার এক্সটেনশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies