দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২৪মে রোববার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্টান্ড এলাকায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আক্কাছ আলী, মুক্তার হোসেন, জনি মহলদার, আবু বক্কর সিদ্দিক, নারী উদ্যেক্তা রাজিয়া বেগম, মরিয়ম বেগম, মোর্শেদা বেগম প্রমুখ।