1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, এক মাসে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম। রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা গেছে, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে আটকও করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চোরাচালান, মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য সীমান্তজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির এই তৎপরতা আগামীতে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies