1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানব বন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮ বার প্রদশিত হয়েছে

এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ২৪ মে রবিবার সকালে বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহীন মিয়া। বিশিষ্ট শ্রমিক নেতা ফোরামের সদস্য সচিব আজগর আলীর পরিচালনায়মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ।আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও গ্রাহক ফোরামের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, আমানতকারী বিশিষ্ট আইনজীবী আল আমীন, ড. মাওলানা হেদাইতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ , সাংবাদিক হাবিবুর রহমান আকন্দ, মহিলা আমানতকারী শাহনেওয়াজ রেবা ও নার্গিজ আরা , ব্যবসায়ী এনামুল হক রানা, ইঞ্জিনিয়র শরিফুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে ব্যাংক দখল করে প্রকৃত মালিকদের বের করে দিয়ে ব্যাংক থেকে ১ লক্ষ ৩১ হাজার ৫৩ লক্ষ টাকা লুটপাট করে ব্যাংককে পঙ্গু করা হয়েছে। আবার ব্যাংক কে ধ্বংস করতে এম ডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ৩০০ কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নেওয়ার পাঁয়তারা চলছে। ব্যাংককে আগের অবস্থায় ফিরে নিতে প্রকৃত মালিকদের নিকট ব্যাংকের মালিকানা ফেরত দিতে হবে।বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংক, ইসলামকে যারা ভালোবাসে তারা তাদের আমানত এই ব্যাংকে গচ্ছিত রাখে । কিন্তু ইসলাম বিরোধী শক্তি ভারতের চক্রান্তে ইসলাম ভালো না লাগলেও ইসলামী ব্যাংকের টাকা লুট করার জন্য আবার নজর দিয়েছে। তারা এই চক্রান্ত প্রতিহতের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies