পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে ১ হাজার ৫ শত ৪৯ জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ২৩ মে শনিবার সকালে পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন পলাশবাড়ী সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার ফারুক হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা পৌরসভা সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মেহেদী হাসান ছাড়াও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার জানান, তালিকা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই চাল বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত অভাবী মানুষ এর সুবিধা পায় এবং ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে নিতে পারে।