1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

রামিসা হত্যা: দ্রুততম সময়ে চার্জশিট দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

রাজধানীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডে আমাদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, পেশাদার অনেক অপরাধী এবং দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিদের আমরা গ্রেপ্তার করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রামিসা, আছিয়া, তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ, গাজীপুরে ফাইভ মার্ডারসহ যত আলোচিত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোর তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশ বাহিনীর সংস্কার করা হবে। সরকার বেশি সময় পায়নি, সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে, সরকারকে সময় দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকত্ব ইস্যুতে পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পলাতক আওয়ামী লীগ ও তাদের নেত্রীর উসকানিমূলক বক্তব্য ও দেশে ফিরে আসা প্রসঙ্গে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই যে শেখ হাসিনা ফিরে আসুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে। সরকার তো ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধই করেছে তাকে ফেরত দেওয়া হোক। ফেরত নিয়ে এসে আইনের আওতায় আনার চেষ্টাই করছি আমরা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies