1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা : সেনাপ্রধান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯ বার প্রদশিত হয়েছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।’বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘দীর্ঘ ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই অভূতপূর্ব।’এ সময় সেনাপ্রধান বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, ১৬ মে সদর দফতর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies