1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

আনসার বাহিনী দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আনসার বাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষাতেই নয়, প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি ও দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও বাহিনীটি বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ বুধবার সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি মিলনায়তনে ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামাঞ্চল থেকে শহর, বন্দর এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল সবখানেই বাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার সদস্যরা গ্রাম ও শহরে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। দুর্যোগকালেও মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাহিনীটি। এসব অবদানের কারণে আনসার বাহিনী আজ একটি সুশৃঙ্খল ও স্বতন্ত্র বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে। তিনি আরো বলেন, নিরাপত্তা রক্ষার পাশাপাশি আনসার বাহিনী প্রযুক্তিনির্ভর নানা কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে এসেছে। বর্তমানে বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদারে কাজ করছেন। একইভাবে নগর এলাকার টিডিপি সদস্যরা শহরের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রধানমন্ত্রী বলেন, সঞ্জীবন প্রকল্প, বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বাহিনীটি দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করছে। বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারির অভিজ্ঞতা, সুস্পষ্ট ভিশন ও পরিকল্পনা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে, সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে তিনি আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন এবং দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যার খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies