1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

ভুরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিয়ে নিরসন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুদ্দোহা সুজন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, সাধারণ সম্পাদক এফ কে আশিক ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies