দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। ২০মে বুধবার সকালে তিনি এ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আনিসুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কলেজ সভাকক্ষে এক মতবিনিময় সভা ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, স্কুল এন্ড কলেজের অটোমোবাইল চিফ ইন্সট্রাক্টর আবু তাহের মোঃ জাকির হাসান, গণিত এর চিফ ইন্সট্রাক্টর মোবারক আলী প্রাং, বাংলার ইন্সট্রাক্টর পলাশ আহমেদ, রসায়নের ইন্সট্রাক্টর শাহ সুলতান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, যুবদল নেতা আব্দুস সালাম, মৎস্যজীবী নেতা আলম হোসেন প্রমুখ। এসময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।