দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘অগ্নি ঝুঁকির একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় ৩দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। ২০মে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এ উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান প্রমুখ। বক্তরা বলেন অগ্নিকান্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা তুলে ধরেন। ৩দিন ব্যাপী এ কর্মসূচীতে মহড়া, সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে জানানো হয়। আলোচনা সভা শেষে ফায়ার ফায়ার ফাইটারদের মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।