1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৯ মে-২৬ মঙ্গলবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা’তে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু। বালিয়াদিঘী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দের আয়োজনে গাবতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।

কলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদাত হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকদের মধ্যে মোয়াজ্জেম হোসেন, দৌলত জ্জামান, সাখিল আহম্মেদ, সাহাদাত হোসেন, ইউনুছ আলী, রাবেয়া সুলতানা, লাকী আক্তার, কামরুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন এবং সকল সহকারী শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ (ক্রীড়া, সংস্কৃতিক, বিষয়ক ভিত্তিক কুইজ ও কাবিং) অংশ নেন। শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গ্রীন কলাকোপা এষ্টেট এর সৌজন্যে (ম্যাডেল) ও পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies