আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার নির্বাচিত হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রহিম উদ্দীন ডিগ্রী কলেজের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার (১৮ মে) বেলা ১২ টায় কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ এর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুবদল নেতা কোরবান আলী, শাহ রিয়ন সরকার, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ কাওছার দ্বীপ, ছাত্রদল নেতা মারুফ, রহিম উদ্দীন কলেজ শাখা ছাত্রদল সভাপতি আহসান হাবীব, সিনিয়র সহ-সভাপতি খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক জীম প্রমূখ।