1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় তিন দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।  এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রীয় উদ্বোধনের পর বগুড়ায় বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম.ইমরুল কায়েস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজন। অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এবং জনগণকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভূমি মেলায় সেবাগ্রহীতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টাল কার্যক্রম, হোল্ডিংএন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেকপ্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও অনলাইন মৌজা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন। তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies