উত্তরকোণ

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বগুড়ার শেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বগুড়ার শেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া): নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণের লক্ষ্যে বগুড়ার শেরপুরে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার (১৮ মে) দুপুরে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, ব্র্যাক লার্নিং সেন্টার বগুড়ার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলি সুরাইয়া, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার তাসলিমা খাতুন, শেরপুর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জয়নুল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, শেরপুর সরকারি ডিজে মডেল উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষিকা, সাবিনা ইয়াসমিন, ৫নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিভিন্ন এনজিওর কর্মকর্তা, ইমাম, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। ডায়ালগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বর্তমান চিত্র, এর কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়। জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার তাসলিমা খাতুন, সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক লার্নিং সেন্টার বগুড়ার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলি সুরাইয়া। এতে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার: