বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হলো। আজ রোববার এ তথ্য জানা গেছে। তবে সরকারি তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে একজনের, বাকিদের সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত মোট মারা যাওয়া ৭৫ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তবে সন্দেহজনক হাম রোগে মারা গেছে ৩৮৪ শিশু। বাংলাদেশে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই হাম ভয়াবহ আকার ধারণ করেছে।
উত্তরকোণ
হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

