উত্তরকোণ

মহিষাবান দারুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসার শ্রেণীকক্ষের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন সাবেক এমপি লালু

মহিষাবান দারুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসার শ্রেণীকক্ষের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন সাবেক এমপি লালু

বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান দারুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসার শ্রেণীকক্ষের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ১৭ মে রবিবার সকালে মহিষাবান দারুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসার শ্রেণীকক্ষের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও মহিষাবান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসানুর রহমান, ক্যাশিয়ার ফরিদ উদ্দিন এবং যুবদল নেতা লিটন মিয়া, গাবতলী উপজেলা ওলামা দলের আহ্বায়ক নুর আলম এবং ওলামা দলের নেতা মন্তেজার, শাহীন ও আইনুল হকসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

শেয়ার: