দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৭ মে রোববার বিকালে দুপচাঁচিয়া খাদ্যগুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার ফিতা কেটে এ বোরো ধান ও চালের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য সরাসরি পায়। প্রকৃত কৃষকরা যাতে হয়রানিমুক্ত ভাবে গুদামে ধান দিতে পারেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, আব্দুস সবুর খন্দকার, যুবদল নেতা আশরাফুল আলম,সোহেল রানা,রাবু খান, কৃষক দল নেতা মোকলেছুর রহমান বাবু, মাফু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম, তালোড়া খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্নিজ ফাতেমা, উপ খাদ্য পরিদর্শক এনামুল হক, সহকারি উপ খাদ্য পরিদর্শক মাসুম বাবু,মিলার দিবাকর বসাক ,শিবলু, কৃষক রফিকুল ইসলাম, শাহিনুর ইসলাম প্রমুখ। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১ হাজার ১১৫মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে১০ হাজার ৭১৬মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

