উত্তরকোণ

স্মৃতিঅম্লান চত্বর মোড় থেকে মহিলা কলেজ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

স্মৃতিঅম্লান চত্বর মোড় থেকে মহিলা কলেজ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার স্মৃতিঅম্লান চত্বর মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কে ইউনিব্লক স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, সড়ক উন্নয়ন কাজের জন্য মোট ২২ লাখ ৩৪ হাজার ১৫১ টাকা বরাদ্দ ধরা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স বসুন্ধরা হাউজ বিল্ডার্স। প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ ফারুক হোসেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার: