উত্তরকোণ

বাগবাড়ীর নশিপুর-চৌকিরদহ খাল খনন কাজের অগ্রগতি ও কাজ দেখতে যান সাবেক এমপি লালু

বাগবাড়ীর নশিপুর-চৌকিরদহ খাল খনন কাজের অগ্রগতি ও কাজ দেখতে যান সাবেক এমপি লালু

গত ২০ এপ্রিল ২০২৬ সোমবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর নশিপুর-চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত খাল খনন কাজের অগ্রগতি ও কাজ দেখতে ১৬ মে শনিবার বিকালে নশিপুর-চৌকিরদহ যান বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নশিপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাহজাহানপুর উপজেলা যুবদল নেতা মিল্টন, নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বয়ক আন্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পটল, সিনিয়র যুগ্ম ইউনুস আলী গেদা, মামুন ফকির, শামীম, নশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিন্নাত আলী, ছাত্রদল নেতা তোহা, রাসেল সহ সাধারণ দিনমজুরি পেশার মানুষ।

শেয়ার: