বগুড়ায় পরকীয়ার জেরে স্ত্রী অন্যত্র চলে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রাহুল যাদব (৩২) নামের এক ধনার্ঢ্য ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, স্ত্রীর বিচ্ছেদজনিত হতাশা থেকেই তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টির নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি বিভিন্ন ডাল আমদানীর ব্যবসা করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে,রাহুল যাদবের স্ত্রী প্রিয়া রানী পরকীয়ার জের ধরে কয়েক মাস আগে তার ৮ বছর বয়সী মেয়েকে রেখে অন্য এক যুবককে বিয়ে করে। এরপর থেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েন রাহুল যাদব। বৃহস্পতিবার সকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে শেষ করে দেয়ার কথা উল্লেখ করে পৃথিবী থেকে চলে যাওয়ার ঘোষনা দেন রাহুল যাদব। এরপর দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হয় পড়েন। বেলা তিনটার দিকে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে মারা যান রাহুল যাদব।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।
উত্তরকোণ
স্ত্রী চলে যাওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বগুড়ায় ধর্ণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

