শুক্রবার সকালে বগুড়ায় মহানগরীরমাটিডালীর একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা ও ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রউফ পারভেজের সভাপতিত্বে ও ওয়ার্ডের নায়েবে আমীর ও ব্যাংকার খলিলুর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক সদর থানা আমীর ও ওয়ার্ড কেয়ারটেকার জাহিদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোন পরিচালক জিয়াউর রহমান এবং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাফিউর রহমান শাফি।
আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবু আসলাম, সহকারী সেক্রেটারি রবিউল আওয়াল, মোকাম্মেল হোসেন, কর্মপরিষদ সদস্য শফিউল ইসলাম কামাল, আব্দুল মালেক, মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে কুরআনের কর্মীদের বসে থাকলে চলবে না। কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আগামীর কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উত্তরকোণ
বগুড়া মহানগর জামায়াতের ১৭ নং ওয়ার্ডের কর্মীসমাবেশ অনুষ্ঠিত

