উত্তরকোণ

কলাকোপা-দয়রামপুর ও মহিষাবান সংযুক্ত ঈদগাঁহ মাঠের গেইট এর ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করেন সাবেক এমপি লালু

কলাকোপা-দয়রামপুর ও মহিষাবান সংযুক্ত ঈদগাঁহ মাঠের গেইট এর ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৪ মে-২০২৬ বৃহস্পতিবার বিকাল ৪টায় বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা, দয়রামপুর ও মহিষাবান সংযুক্ত ঈদ গাঁহ মাঠের গেইট এর ভিত্তি প্রস্তর এর উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সদস্য ও বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, অত্র ঈদ গাঁহ মাঠ কমিটির সাধারন সম্পাদক ইউসুফ আলী লয়ে, ক্যাশিয়ার আলহাজ্ব খলিলুর রহমান, স্থানীয় মুসল্লী আল- মামুন, সিহাব উদ্দিন, রাকিবুল হাসান, রনি আহম্মেদ, জাহিদুল ইসলাম, খোকন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেয়ার: