উত্তরকোণ

বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন পালন

বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন পালন

বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্র পাঠাগার ও দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে জন্মদিন পালন করা হয়। পাঠাগারের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দোআঁশ পাবলিক লাইব্রেরী ও বগুড়া লেখক চক্র পাঠাগারের সভাপতি কবি ইসলাম রফিক ও পাঠাগারের সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়্যথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু। কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান ও বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল গ্রুপের জেনারেল ম্যানেজার আব্দুর রহিম। কবি সিকতা কাজলের সঞ্চালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন কবি আবু রায়হান, কবি মাহাবুব টুটল, কবি এস এম আনিছুর রহমান, শম্পা রাণী মোহন্ত ও মাহবুব এ ইলাহী মিঠু। আলোচনা সভা শেষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শম্পা রাণী মোহন্ত, এস এম আনিছুর রহমান ও মনসুর রহমান তানসেন। উপস্থিত ছিলেন সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি আমিনুল ইসলম রনজু, কবি সাহানা আক্তার, কবি আব্দুল আলিম, কবি শাকিবলু শাকিল প্রমুখ।

শেয়ার: