উত্তরকোণ

বগুড়ায় এমপি বাদশা’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বগুড়ায় এমপি বাদশা’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বগুড়াঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল করা হয়েছে। ১৩ মে বুধবার বিকালে শহরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল হয়। বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ হোসাইন।
উল্লেখ্য জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি’র গলব্লাডারে পাথর অপসারণের জন্য পপুলার বিশেষায়িত হাসপাতাল,ধানমন্ডি,ঢাকায় অপারেশন হবে।

শেয়ার: