উত্তরকোণ

সারিয়াকান্দিতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) এর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাক বগুড়া জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মীর কাওছার,কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান সরদার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. ফ. ম আছাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও ব্র্যাক সারিয়াকান্দি মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এরিয়া ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার: