উত্তরকোণ

তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন

তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। ৯ মে শনিবার বিকেলে পৌরসভা কার্যালয়ের পিছনে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার। এসময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, বিএনপি নেতা গৌতম শীল, আব্দুর রশিদ, যুবদল নেতা হাসিনুর রহমান দিপু, আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা অরভিল, কৃষকদল নেতা মাহফুজ, হাটের ইজারাদার মাহিসুর রহমান কাজল, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সহ ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। সপ্তাহে শনি ও বুধবার হাটবারে এ কোরবানি পশু কেনা-বেচা হবে। উদ্বোধনী হাটে উপস্থিত গরু-ছাগল বিক্রেতাদের ইজারাদারের পক্ষ হতে গামছা প্রদান করা হয়।

শেয়ার: