উত্তরকোণ

বাম দলগুলোরও সমর্থন পেল বিজয়ের দল, সরকার গঠনে আর বাধা নেই

বাম দলগুলোরও সমর্থন পেল বিজয়ের দল, সরকার গঠনে আর বাধা নেই

অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেল থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। শুক্রবার (৮ মে) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কংগ্রেস ও ভিসিকের পাশাপাশি দুই বাম দল- সিপিএম ও সিপিআই সমর্থন দিয়েছে বিজয়ের দলকে। এই দুই দলের সমর্থন পাওয়ায় কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা (১১৮ আসন) অতিক্রম করেছে টিভিকে। টিভিকের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সাথে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সংবাদ সম্মেলন করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা।

শেয়ার: