কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বাদ জুম্মা বগুড়ার কাহালু পৌরসভার অর্থায়নে ১”শ ২০ মিটার নব-নির্মিত হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহঃ) এর মাজারের সিসি ও এইচ.বি.বি রাস্তার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য ও বগুড়া বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, তদন্ত (ওসি) মো. মাহবুবুর রহমান, কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক েেপৗর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, কাহালু পৌরসভার সহকারি প্রকৌশলী আবুল বাসার, উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু থানার এস আই মাসুদ করিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পৌরসভার কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহঃ) এর মাজার জিয়ারত করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য ও বগুড়া বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। উদ্বোধনী ও মাজার জিয়ারত কালে দোয়া পরিচালনা করেন কাহালু থানা জামে মসজিদে ইমাম মাওঃ মো. ইলয়াস হোসেন।
উত্তরকোণ
কাহালুর হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহঃ) এর মাজারের নব-নির্মিত রাস্তার উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

