উত্তরকোণ

নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : নাগেশ্বরী কুটি পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম । উদ্বোধনী খেলার অংশ নেন কুটি পায়রাডাঙ্গা সরকার প্রাথমিক বিদ্যালয় বনাম গোপালপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২ মে শনিবার নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুজ্জামান রিশাদ। উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয়রা। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহণ করবেন বালক দল ১৫টি এবং বালিকা দল ১৫টি। ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৪ মে ২০২৬।

শেয়ার: