শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :”বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী আজ রবিবার (৩ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহনাজ পারভীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসালটেন্ট (মেডিসিন) ডা. এনামুল হক। বক্তারা পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে সুষম খাদ্য গ্রহণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল পরিবারের মধ্যে পুষ্টি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
উত্তরকোণ
শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

